BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
আজকের সর্বশেষ সবখবর

আহ! প্রিয় নাজিম মামা ! এভাবে ই শেষ বিদায় নিলেন?


অক্টোবর ২১, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আহ! প্রিয় নাজিম মামা ! এভাবে ই শেষ বিদায় নিলেন? জানিনা কত কষ্টে ও যাতনায় আপনার প্রাণপাখি উড়ে গেল!

আমরা হতবাক! বাকরুদ্ধ ! খবর শুনার পর থেকে স্বাভাবিক হতে পারছিনা! বিশ্বাসই করতে পারছিনা আপনার এমন চলে যাওয়া!

গত ১০ অক্টোবর ২২ কুশিয়ারা সেন্টারে অনেকদিন পর আপনার সাথে সর্বশেষ দেখা ও কথা বলা! তখন যদি জানতাম যে এটাই শেষ আর দেখা হবেনা ! তাহলে মনভরে আরো কিছু সময় কথা বলতাম !

প্রতিবারের মত ব্যস্ততার বাহানায় তাড়াহুড়া করতাম না!

সারাজীবন কথা দিয়ে,অন্তর দিয়ে যে মহব্বতের বাঁধনে আবদ্ধ রেখেছিলেন এর কোন বদলা দুনিয়াতে দিতে পারিনি তবে আপনার হাসিমুখ ও সদাচরনের বদলা আল্লাহ উত্তমভাবে দিবেন বলে আশা রাখি। আপনার এই মর্মান্তিক ইন্তেকাল ইনশাআল্লাহ শহীদি মউত হিসাবে আল্লাহ কবুল করবেন।

সকলের কাছে আমার এই শ্রদ্ধেয় মামার মাগফিরাতের জন্য বিনীত দোয়া প্রার্থী।

খলীফায়ে মাদানী হযরত শায়খে মামরখানী রহ: এর ভাতিজা, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা আবদুর রউফ সাহেবের জামাতা,আমার মামা (আম্মার চাচাত ভাই) নাজিম উদ্দিন সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল হইয়াছেন।

(ইন্নালিল্লাহি……………… রাজিউন)

লেখক: আব্দুল মুক্তাদির।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।