BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩


অক্টোবর ১৩, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় রামদা, ছুরি, গ্রীল কাটার, টর্চ লাইট ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

আটক ডাকাতরা হলেন বানিয়াচংয়ের সাইফুল মিয়া, মাধবপুর বখরনগড়ের শাহজাহান মিয়া, লাখাইয়ের মোরশেদ মিয়া।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশেনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সহযোগিতা করেন ওসি (তদন্ত) চম্পক দাম, এসআই দেবাশিষ তালুকদার, এসআই সোহাগ ফকির, এ এসআই ইলিয়াস ও এসআই সুমন সহ একদল পুলিশ।

আটক ডাকতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি তদন্ত চম্পক দাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।