BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মশা নিধনের দাবিতে মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা


নভেম্বর ২৪, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে “মশা নিয়ে ভাবনা আর না আর না, সিলেট সিটি কর্পোরেশনের লোক দেখানো মশার ঔষধ ছিটানো আমরা আর দেখতে চাইনা চাইনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বেলা ১১.০০ ঘটিকায় মশা নিধনে বাস্তবভিত্তিক সূদুরপ্রসারী সুপরিকল্পিত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ ও বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দিন দিন যেন দুর্ভোগের নগরীতে পরিণত হচ্ছে সিলেট। বছরের কোনো মৌসুমেই নগরবাসী স্বস্তিতে থাকতে পারছেন না। বর্ষাকালে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালির দুর্ভোগ, আর এখন শীত আসতে না আসতেই বেড়েছে মশার উপদ্রব। ঘরে-বাইরে, বাসাবাড়ি কিংবা অফিস-আদালত—কোথাও রেহাই মিলছে না মশার হাত থেকে। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। বক্তারা আরও বলেন, মশার বংশবিস্তার ও উপদ্রব বাড়ার বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল। তাই শীতের শুরুতে মশার উৎপাত বাড়তে পারে—এ বিষয়টি বিবেচনায় রেখে সিলেট সিটি করপোরেশনের আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মশক নিধনে নগরীতে সিটি করপোরেশনের দৃশ্যমান তৎপরতা থাকলে এসব ঔষধে মশা নিধন কার্যকর হচ্ছে না। ফলে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। বাসাবাড়িতে কয়েল জ্বালানো, অ্যারোসল স্প্রে কিংবা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে চরম বিপাকে পড়েছে। সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় ছেলে-মেয়েরা ঠিকমতো পড়তে বসতে পারছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশও ব্যাহত হচ্ছে। বক্তারা অবিলম্বে সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং কার্যকর ওষুধ ছিটানোর দাবি জানান। একই সঙ্গে মশা নিয়ন্ত্রণে লোকদেখানো কার্যক্রমের পরিবর্তে নিয়মিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। সমাবেশ থেকে বক্তারা বলেন, আগামী এক মাসের মধ্যে মশা নিধনে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে নগরবাসীর স্বার্থে সিসিক প্রাঙ্গণে মশা নিধনে জনসাধাণের ব্যবহার্য্য প্রতিটি সামগ্রী নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। সমাবেশে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র সহ-সভাপতি এম এ আলী জালালাবাদী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন। সমাবেশ ও মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রায় সাংগঠনিক নেতৃবৃন্দ মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আলী, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ বাছির আহমদ, শ্রীকান্ত দাস, মোঃ রিপন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, সেতু রঞ্জন সরকার, মোঃ খসরু মিয়া, ঋষিকেশ দাশ লিটন, হরিমোহন রায়, রূপন দত্ত, সজল রায়, মোঃ মুহিব আহমদ, বিজিত লাল। এছাড়াও অর্ধশতাধিক নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মশারী টাঙ্গিয়ে প্রতীকী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।