BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

শোক সভায় যোগ দিতে সিলেটে এসে পৌঁছেছেন আ.লীগে কেন্দ্রীয় নেতারা


আগস্ট ২৫, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় অংশ নিতে সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সিলেট বিমান বন্দরে তাদেরকে বরণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিকেল ৪টায় দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।