BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৭
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা


অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘ আম্বরখানা ‘সুরমা সুপার মার্কেটে দালালদের দৌরাত্ম্য’ শীর্ষক সংবাদ ও কয়েকটি সামাজিক মাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত ভিডিওর অংশ বিশেষের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির সহ সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক বাবলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সংবাদে মার্কেটের ব্যবসায়ী ও সুরমা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলাকে ‘দালালদের আশ্রয়দাতা’ হিসাবে উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। বাস্তবে তিনি একজন সৎ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজে দোকান ভাড়া নিয়ে সততার সঙ্গে ব্যবসা করছেন। কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে তিনি জড়িত নয়।

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, বাবলার সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রতিহিংসা চরিতার্থ করতে বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় প্রতিবেদনে তার নাম জড়ানো হতে পারে।

তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অবিলম্বে যেসব অনলাইন পত্রিকায় ওই প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোসহ প্রচারিত ভিডিও সম্পাদন করে সৎ ব্যবসায়ী ও সমাজসেবী বাবলার নাম বাদ দিতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।