বিডি সিলেট:: আগামী এক বছরের জন্য বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বালাগঞ্জ উপজেলার ২৫ সদস্য বিশিষ্ট ও বালাগঞ্জ সরকারি কলেজ শাখার ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কমিটির মেয়াদ আাগামী এক বছর।
বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি হলেন – এ কে টুটুল ও সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে তারেক আহমদ, ইফতিখার রাকিব,শামীম আহমদ, দিলাল আহমেদ দুলাল, নাজিম উদ্দিন খান, বেলাল আহমদ, সাজু আহমদ, হাসান মাহমুদ,সালমান বেগ,হুমায়ূন আহমেদ খলিছাদার,শামসুল ইসলাম লায়েক, মনজুর রহমান, ঝলক রুবেল, আল-আমিন অভি।
সহ-সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলা,রাহেল জায়গীদার, মুহিন আহমদ, ছামাদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক পদে এস.এম জাহেদ আহমদ,জেবলু আহমদ, সাইফুল আলম দিপু,জাহিদুল ইসলাম ও মাজেদুর রহমান ইমন।
এছাড়া বালাগঞ্জ সরকারি কলেজ শাখার ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন সভাপতি পদে জাহিদ হোসেন জাহাদ ও সাধারণ সম্পাদক পদে রাকিব হোসেন।
সহ-সভাপতি মারুফ আহমদ মাহি, মুমিন আহমদ, মোস্তাক আহমদ শিপলু, ফয়েজ আহমদ, ব্রাজিল দাশ বিপ্লব, ইশতিয়াক আহমদ, সাইদুর রহমান রুমন।
সহ-সাধারণ সম্পাদক পদে শাকিল আহমদ, তারেক আহমদ, শাহিনুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে, রুমান হোসাইন, তানভীর শাহান, শিপলু আহমদ ও ছোটন হোসেন মুন্না।
