BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২০
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশ সুপারের অফিসে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটলো


জুলাই ১৫, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো: লুৎফর রহমান:: গতকাল বৃহস্পতিবার অফিসে একটি ব্যতিক্রমী ঘটনার অবতারনা ঘটলো। আমি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারের রুমে ছিলাম। একজন ব্যক্তি রুমে প্রবেশ করলেন।কোন কথা বলতে পারছিলেন না শুধু কান্না করে যাচ্ছিলেন। মনে করেছিলাম যে স্যারের বদলিজনিত কারণে হয়তো খুব মন খারাপ করেছেন। কিন্তু পরবর্তী সময় জানতে পারলাম বন্যার সময় স্যার উনাকে মানুষকে সহযোগিতা করার জন্য কিছু ত্রাণের প্যাকেট দিয়েছিলেন।

তিনি কষ্ট করে সেগুলো দোয়ারাবাজারের প্রত্যন্ত অঞ্চলে দেয়ার চেষ্টা করেন। তিনি নৌকা দিয়ে ঘুরছে এমন একটি পরিবার পেয়ে তাদের প্যাকেট দিয়ে স্যারের কথা বলছিলেন যে ওনার কাছ থেকে প্যাকেট গুলো পেয়েছেন। তারা কান্না করতে করতে বলছিলেন যে তিন দিন ধরে তারা নাকি কিছুই খায়নি শুধুমাত্র নৌকা দিয়ে ঘুরছেন। জনৈক ভদ্রলোকের চোখের পানি অনেক কিছু বলছিল।

তিনি বলছিলেন,পরিবারটি স্যার আপনার জন্য যে দোয়া করেছে তা অকল্পনীয়।এরকম অনেক ঘটনার সাক্ষী হতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা স্যারের মাঝে রয়েছে তা সত্যিই বিরল। মানুষকে সম্মান দেয়ার যে চেষ্টা স্যারের মাঝে রয়েছে তা অতুলনীয়। এই দুটো জিনিস আজীবন আপনার অনুকরণ করার চেষ্টা করব স্যার।

লেখক: মোঃ লুৎফর রহমান।
সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার।
(ডিএসবি)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।