BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: সেনাবাহিনী প্রধান


জুন ২৩, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দুটি কারণে এখানে আসা। সেনাবাহিনীর সদস্যদের কাজ দেখা এবং কি কি কাজ করা যায় সেটা। এখানে সরকারের প্রতিটি বিভাগ নিজে নিজে উৎসাহ নিয়ে কাজ করছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, যতদিন যাবে নতুন নতুন সমস্যা আসবে। সমস্যা দূর করে আরও ভালো করে কাজ করতে হবে। জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ রাখছেন। এখনও অনেক পানিবন্দি আছে। যতদিন মানুষের প্রয়োজন হবে সেনাবাহিনী সুনামগঞ্জে ততদিন থাকবে।

এরপর তিনি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ জনকে খাদ্য সহায়তা দেন। ত্রাণ বিতরণের আগে তিনি হেলিকপ্টার দিয়ে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হামিদুল হক, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্তসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।