BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ‘ধর্ষণে’ শিকার হয়ে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, খালু কারাগারে


জুন ২, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বাহুবলে খালুর ধর্ষণের শিকার হয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত খালু আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রউফ উপজেলার বড়ইউড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রজিত কুমার দাস জানান, বাহুবল উপজেলার ওই স্কুলছাত্রীর মা মারা যাওয়ার পর খালু আব্দুর রউফের বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করছিল। আব্দুর রউফ ওই ছাত্রীকে বিভিন্ন ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতেন। সম্প্রতি সে অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক জানান সে ৬ মাসের অন্তঃসত্ত্বা।

পরে স্কুলছাত্রীর বাবা তার কাছে বিষয়টি জানতে চাইলে খালুর ধর্ষণের কথা জানায়।

পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা আব্দুর রউফকে আসামি করে বাহুবল থানায় মামলা করলে রাতেই পুলিশ আব্দুর রউফকে গ্রেপ্তার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।