BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় এমপি মালেকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ


নভেম্বর ২৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তেতলীতে তার বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় এমপি ও তার স্ত্রী বাসায় অবস্থান করছিলেন। তবে আগুনে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, ভোরের দিকে একটি পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালেকের বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।