BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে নায়িকা আইরিন উধাও!


মার্চ ১২, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। মডেল থেকে চিত্রনায়িকা বনে গিয়েছিলেন তিনি। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে ঢালিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়।
আইরিন সুলতানা।

নতুন খবর হলো, এ নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই নেটওয়ার্কের বাইরে চলে গেছেন তিনি। দূরে আছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও। কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আইরিন? এ প্রশ্ন অনেকের মনে।

ফিল্মপাড়ার অনেকে মনে করছেন, আইরিন উধাও হয়ে গেছেন! এর সত্যতা অবশ্য খানিকটা পাওয়া গেল। নায়িকার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে।

নায়িকাদের ‘উধাও’ হওয়া ঢালিউডে নতুন কিছু নয়। অপু বিশ্বাস থেকে বুবলী, অনেক নায়িকাই বিভিন্ন সময় বিভিন্ন কারণে ‘উধাও’ হয়েছেন। কেউ কেউ আবার ফিরে এসেছেন। জানিয়েছেন, তাদের নেটওয়ার্কের বাইরে যাওয়ার কারণ।

চিত্রনায়িকা পপি তো লম্বা সময় ধরে নেটওয়াকের বাইরে। তার কোনো খোঁজ পাচ্ছেন না কেউ, তবে শিল্পী সমিতির নির্বাচনের আগে হঠাৎ করেই নিজের অবস্থান জানান দিয়েছিলেন পপি। ভিডিওবার্তায় প্রকাশ করেছিলেন কিছু তথ্য।

‘উধাও’ হওয়া নায়িকার খাতায় নাম লিখিয়েছেন আইরিন। সিনেমাপাড়ার মানুষদের সঙ্গে যোগাযোগ রাখছেন না তিনি। এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও দেখা মেলেনি এ নায়িকার। সবশেষ তিনি অভিনয় করেছেন জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমায়।

আইরিনের খবর জানতে যোগাযোগ করা হয়েছিল এ নির্মাতার সঙ্গে। তিনি জানান, অনেক আগে নায়িকার সঙ্গে তার সবশেষ কথা হয়েছে। তার সিনেমার ডাবিং শেষ করেছেন। তারপর থেকে আইরিনের সঙ্গে যোগাযোগ নেই তার।

সবশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আইরিন। তার জন্মদিনে যারা শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করে ছিল সেই পোস্ট।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।