বিডি সিলেট:: সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) সৈয়দ মাহবুবুর রহমান এসআই(নিঃ)/ সুমন চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মাহবুবুর রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেনের বাড়ী সিলেট জেলার শাহপরান থানা খাদিমনগর বহর গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিডিয়া বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
তিনি আরো জানান, উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
