আইটি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ম্যাপিং সেবায় সম্প্র্রতি নতুন একটি ফিচার নিয়ে এসেছে। প্লাস কোডস নামের ওই ফিচার নিয়মিত স্ট্রিট অ্যাড্রেসের মতোই কাজ করবে।
এর সঙ্গে যোগ করা হয়েছে অলফা নিউমেরিক কোডস। ফলে এখন আগের চেয়ে আরও ভালোভাবে নিজের লোকেশন শেয়ার করা যাবে।
ব্যবহারকারী নির্দিষ্ট জায়গা সেট করে শেয়ার করতে পারবে। গুগল ম্যাপসের নতুন এ ফিচার নিয়ে আজকের টিপস।
নতুন এ ফিচার প্লাস কোডস এতটাই উন্নত যে, এটি ব্যবহার করে চাইলে একই বাড়ির দুটি প্রবেশদ্বারের ঠিকানাও আলাদা ভাবে শেয়ার করা যাবে।
যেভাবে গুগল ম্যাপস থেকে এ সেবাটি পাওয়া যাবে
* শুরুতে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে।
* যে লোকেশনটি প্লাস কোডে পাঠাতে চান ম্যাপ থেকে নির্দিষ্ট লোকেশন খুঁজে বের করতে হবে।
* এরপর লোকেশন ট্যাপ করে পিন করতে হবে।
* এবার ড্রোপড পিন ওপেন করতে হবে।
* এরপর প্লাস কোডের ওপর একটি প্লাস কোড লোগো পাওয়া যাবে।
যেভাবে লোকেশন শেয়ার করবেন
প্লাস কোডের ওপর ট্যাপ করলেই কপি করার অপশন আসবে। এরপর কপি করা লিংকটি সহজেই যে কারো মেসেজ বা ইমেইলে শেয়ার করা যাবে।
গুগল ম্যাপে প্লাস কোড খুঁজে পাবেন যেভাবে
এটি খুঁজে পাওয়া খুবই সহজ। প্রথমেই আপনাকে গুগল ম্যাপে গিয়ে সার্চ বক্সে প্লাস কোড লিখে খুঁজতে হবে। এরপর নির্ধারিত জায়গার নাম লিখে খুঁজতে হবে। আপনার কাক্সিক্ষত জায়গার নাম যদি গুগল কোডসে থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই আপনি প্লাস কোড পেয়ে যাবেন।
