BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটি কর্পোরেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা


অক্টোবর ১২, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনসহ সিলেটের ন্যায্য দাবী দাওয়া আদায়ের অন্যতম অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা জননেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমানকে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। রোববার (১১ অক্টোবর) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে বি.কে.এম সিলেট মহানগর শাখার উদ্যোগে নাগরিক সমাবেশে তাঁর নাম ঘোষণা করেন।

আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের জামাতা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।