BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৩
আজকের সর্বশেষ সবখবর

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত


আগস্ট ২৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পরে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে আজ ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা মাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি নিচে পরে যান এবং তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি। পরিবারের সদস্যরা বলছেন, বিষয়টি নিয়ে আমরা চাই না সংবাদ প্রকাশ হোক।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগির তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।