BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

পীর সাহেব চরমোনাই সিলেট সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


আগস্ট ৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৭ আগস্ট সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর সিলেটে সফর উপলক্ষ্যে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ আগস্ট পীর সাহেব চরমোনাই’র কর্মসূচির মধ্যে রয়েছে-সোমবার বেলা ১২টায় হুমায়ুন চত্বর শাহজালাল জামিয়া কারীমিয়া মাদ্রাসায় তারবিয়াতের আয়োজন, বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরে উদ্যোগে মুসলিম সাহিত্য সংসদ (সোলেমান হলে) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বাদ মাগরিব বালাগঞ্জ থানার দেওয়ান বাজার ইউনিয়নের মুরার বাজার (গওরপুর) ওয়াজ মাহফিল ও হালকা জিকির আয়োজন করা হয়েছে সকল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বর্তমান বক্তব্য রাখবেন হযরত পীর সাহেব চরমোনাই।

১৭ আগস্টের কর্মসূচি সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগ রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় আইএবি মহানগর কার্যালয় সহযোগী সংগঠনদের নিয়ে এক যৌথ বৈঠকের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মো: জাকির হোসাইন, সহ-সভাপতি মে: আবুল হেসেন, সাধারণ সম্পাদক শারাফাতুল্লাহ আরফান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি আবু নাসের মোহাম্মদ জাহের, সাংগঠনিক সম্পাদক শাফায়াত আসজাদ জেলা মহানগর নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।