সিলেটের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহলি ভৈরবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মিউজিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শুক্রবার এক শোক বার্তায় সিলেট মিউজিক এসোসিয়েশনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান ‘আর্ক’র ব্যান্ড ভোকাল হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মিউজিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সিলেট মিউজিক এসোসিয়েশনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান গেল ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার শিকার হন তিনি। গান পরিবেশনের সময় হঠাৎ দর্শকসারি থেকে ছুড়ে মারা একটি পানির বোতল হাসানের মুখে এসে আঘাত করে। এতে অবশ্য বিচলিত না হয়ে পারফরম্যান্স চালিয়ে যান তিনি। হাসানের সঙ্গে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান নেতৃবৃন্দ।
