BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন


আগস্ট ৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

‎ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১২ রবিউল আউয়াল সিলেটে ‘মুবারক র‌্যালী’ বের করবে। এদিকে র‌্যালী বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভায় কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন ‘ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেট’ ঘোষণা করেন।

‎তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ-কে আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ-কে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহবায়ক তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, সদস্য সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফি, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু সায়ীদ মো. আশিক, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, শাবিপ্রবি সভাপতি জিবান আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ, শাবিপ্রবি সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।