সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট বিকাল ২টায় নগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরের গণজমায়েত সফলে ৩০ মিনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণজমায়েত সফলে ৪ দিনব্যাপী গণসংযোগ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ করা ও সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি স্থিতিশীল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করা হয়। সভাতে উপস্থিত সকলের মধ্যে গণজমায়েত উপলক্ষ্যে প্রকাশিত প্রচারপত্র বিতরণের মাধ্যমে প্রচারপত্র বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। সভায় ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ সুলেমান, মোহাম্মদ এমদাদুল হক, মোঃ মনজিল আহমদ, এম.এ আলী জালালাবাদী, মোঃ শামছুল ইসলাম, দিলীপ আচার্য, প্রনয় কুমার দাশ ও হরিমোহন রায়।
সভা থেকে ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে আগামী ৭ আগষ্ট শুক্রবার সিলেট মহানগরীতে প্রচারপত্র বিতরণ এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ২৯তম সাপ্তাহিক সভা এবং ৮ আগষ্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার, বন্দরবাজার ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচীতে সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
