BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের সাধারণ সভা অনুষ্ঠিত


আগস্ট ৬, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের দ্বি-মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় নগরীর রংমহল টাওয়ার মসজিদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয় এবং সকলের সম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী ও হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম ও ক্বারী কাউসার আহমদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত, সদস্য হাফিজ মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা তালহা মাহমুদ, হাফিজ মাহবুবুর রহমান, হাফিজ জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ রহমান, হাফেজ শিব্বির আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মুজাম্মিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সবসময় ইমাম-মুয়াজ্জিনদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।