BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
আজকের সর্বশেষ সবখবর

জমিয়তের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: আব্দুল করিম দিলদার


আগস্ট ২, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বাদ এশা আখালিয়াস্হ জামেয়া শাহ ওলিউল্লাহ রইছুল উলুম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক হাফিজ কাওসার হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। হযরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী (রহ.)-এর হাত ধরে যে ত্যাগের ইতিহাস শুরু হয়েছিল, তা আজ অবধি এদেশের ইসলাম, দেশ ও মানবতার সুরক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। জমিয়তের এই গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব জমিয়তের দায়িত্ব অনেক বেশি। যুব সমাজকে নৈতিক অবক্ষয়, মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করে দেশপ্রেম এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা আমাদের মূল লক্ষ্য। ৮নং ওয়ার্ডের এই নতুন কমিটি তৃণমূল পর্যায়ে জমিয়তের আদর্শকে ছড়িয়ে দিতে এবং মজলুমের পক্ষে আওয়াজ তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আগামী ১৩ আগস্ট যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতীয় এই সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য ৮নং ওয়ার্ড যুব জমিয়তের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল আলম, হাফিজ ইমরান আল সানি, হাফিজ জাহিদ হাসান, ফাইদ আহমদ, জাকারিয়া আহমদ, রেজাউল করিম ও আবির হোসাইন প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৮নং ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাউসার হোসাইন কে আহবায়ক ও ইমরান আল সানি কে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।