BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থানের কার্যনির্বাহী কমিটি গঠিত


জুলাই ২৫, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

সতীর ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার এক সাধারণ সভায় পীঠস্থানের বিদ্যমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক পদে জনার্দন চক্রবর্তী মিন্টু এবং কোষাধ্যক্ষ পদে শ্রী সঞ্জিত কর নির্বাচিত হন।

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলদেশ মুক্তিযুদ্ধা সংসদ সিলেট জেলা শাথার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পীঠস্থান পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা অহিভূষন দেব, পীঠস্থান পরিচালনা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, উপদেষ্টা ঝন্টু কুমার দে, বিশিষ্ট আইনজীবী বিজয় কুমার দেব বুলু এডভোকেট, সুদীপ বৈদ্য এডভোকেট, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, পুজা পরিষদ নেতা শৈলেন কর ও নন্দন পাল, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস ও সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনমোহন দেবনাথ ও সম্পাদক বিশ্বজিৎ দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কর ও সাধারণ সম্পাদক অপন দাসসহ সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও বৃহত্তর জৈনপুর এবং গোটাটিকর এলাকার বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।