BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৬
আজকের সর্বশেষ সবখবর

২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে অবস্থান কর্মসূচী মঙ্গলবার


জুলাই ২৫, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ২৭তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মেলার মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ফুটপাত ও রাস্তা দখল করে জনদুর্ভোগ সৃষ্টির জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্ত্বরে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি রোধের দাবীতে গণজমায়েত ও গণসমাবেশ সফলে ব্যাপক আলোচনা করা হয়। আগামী ৩১ জুলাই শুক্রবার গণজমায়েত ও গণসমাবেশ সফলে প্রথম প্রস্তুতি সভা এবং ২০২৬ খ্রীষ্টাব্দের ২৮তম সাপ্তাহিক সভার উদ্যোগ গ্রহন করা হয়। সভায় সিলেট মহানগরীর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল পুরোপুরি প্রস্তুত করে দীর্ঘদিন যাবত ফেলে রেখে চালু না করায় গভীর উদ্বেগ ও সংশয় প্রকাশ করা হয়। হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অতি দ্রুত চালুর দাবীতে আগামী ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকায় হাসপাতালের সামনে (সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের্^) ৩০ মিনিটের অবস্থান কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না। সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের। ২৭তম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সুহেল মিয়া খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সালিম আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে পরেশ চন্দ্র দাস, মোঃ সজিব আহমদ, এম. এ আলী জালালাবাদী ও সাইয়িদুজ্জামান রনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।