সিলেট নগরীকে যুব জমিয়তের একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।
বৃহস্পতিবার সিলেট মহানগরীর ৮ নং ওয়ার্ডে যুব জমিয়তে সদ্য যোগদানকারী যুবকদের নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আব্দুল করিম দিলদার তার বক্তব্যে বলেন, তরুণ ও যুবসমাজকে আদর্শিক চেতনায় উজ্জীবিত করে সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ডে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান। আরও উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম, কাওসার আহমেদ, জাহিদুল ইসলাম, ইমরান আহমদ, তানভীর আহমদ, শাহান আহমদ প্রমুখ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
