BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

২৫ জুলাই আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ সফল করে তুলুন


জুলাই ২১, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার দায়িত্বশীল বৈঠক সোমবার বাদ মাগরিব নগরীর লালদিঘীরপাড়স্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বি.কে.এম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।

বৈঠকে সভাপতি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে। তিনি আগামী ২৫ জুলাই ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।