BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১


জুন ১৮, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হলো। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলশাপুর গ্রামের দিপন পালের ৯ মাস বয়সী মেয়ে দিবানি পাল মারা যায়। একই হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ, বিলাইউরি গ্রামের মনোয়ারের ২ মাস ২৪ দিন বয়সী ছেলে রাইয়ান মারা যায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩২৫ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৭ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৭৫ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ও ৩২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।