BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

‘এবারের বিশ্বকাপটাও মেসিদের হাতে উঠবে’


জুন ১২, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। যার থেকে বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি সব সময়ই আর্জেন্টিনার সমর্থক। এমনকি কোপা আমেরিকায় আর্জেন্টিনার খেলা দেখতে সরাসরি স্টেডিয়ামেও হাজির হয়েছিলেন তিনি। তার পরিবারেরও প্রায় সবাই আর্জেন্টিনার সমর্থক।

মেহজাবীন বলেন, সব সময় আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ছিল, আছে ও থাকবে। আমি লিওনেল মেসির তুমুল ভক্ত।

পে-স্কেল বাস্তবায়নে যে দুই বিষয় নিয়ে বললেন আজিজীপে-স্কেল বাস্তবায়নে যে দুই বিষয় নিয়ে বললেন আজিজী
বিশেষ করে বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেসির খেলা আমি উপভোগ করি। মিস করি না। এবারো ঠিক করে রেখেছি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে খেলা উপভোগ করবো। এরইমধ্যে আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশে। আমি মনে করি তারা খেলায়তো বটেই, মানসিকভাবেও এগিয়ে আছে। আর নিজেদের শতভাগ দিতে পারলে এবারের বিশ্বকাপটাও মেসিদের হাতে উঠবে।

মেহজাবীন উচ্ছ্বসিত কণ্ঠে আরও বলেন, আমি যখন থেকে খেলা বোঝা শুরু করেছি তখন থেকেই আর্জেন্টিনার পক্ষে। তবে অন্য কোনো দলকে আঘাত করে কথা বলাটা আমার পছন্দ নয়। ফান হতে পারে, তবে অতিরিক্ত কিছু যেন না হয়। কারণ খেলা একটি বিনোদনের অংশ। এর বাইরে যাওয়া উচিত নয়। সর্বোপরি এবারো চাইবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।