যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাতে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
কলম্বিয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ক্লেভরেক এলাকার স্পূক রক রোডে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি ও নাজমুলের এক বন্ধু মারা যান।
গুরুতর আহত অবস্থায় ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িতে থাকা ৬২ বছরের এক নারীও নিহত হয়েছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
