BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

ইফতারে তৃপ্তি এনে দেয় কমলার শরবত


মার্চ ১১, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রোজায় সারা দিনে উপোস থাকার পর ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত। তাজা কমলার রসের ঝাঁজালো স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এক শরবত আপনার মনকে প্রশান্তি এনে দেয়। খুব অল্প সময়ে সতেজ ও সুস্বাদু কমলার শরবত বানানো যায়। অল্প সময়ে ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত। তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি রস বের করে পান করাই ভালো। আর যারা ওজন কমাতে চান, তারা চিনি এড়িয়ে শুধু আঁশসহ জুস পান করতে পারেন।

উপকরণ

১। কমলা পাঁচটি

২। চিনি স্বাদমতো

৩। পানি পরিমাণমতো

প্রণালি

কমলাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বা জুসারের সাহায্যে রস বের করে নিন। এরপর লক্ষ্য রাখুন যেন কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। কারণ এতে শরবত তিতা হতে পারে।

এবার একটি বড় পাত্রে কমলার রস, চিনি, লবণ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে পরিমাণমতো ঠান্ডা পানি যোগ দিন।

এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য পুদিনাপাতা কিংবা কমলার স্লাইস ব্যবহার করতে পারেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।