BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে বইমেলায় আসছে শেখ সাইদুর রহমান লিমনের প্রথম ছোটগল্পের বই ‘মেঘছায়া রোদ্দুর’


ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক শেখ সাইদুর রহমান লিমন-এর প্রথম ছোটগল্পের বই ‘মেঘছায়া রোদ্দুর’। ইতোমধ্যে বইটির প্রচ্ছদ প্রকাশ পেয়েছে, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।

‘মেঘছায়া রোদ্দুর’ গল্পগ্রন্থে জীবনের আলো-ছায়া, সম্পর্কের টানাপোড়েন, নিঃসঙ্গতা ও নীরব আশার গল্প উঠে এসেছে সংবেদনশীল ভাষায়। গল্পগুলোতে এমন এক বাস্তবতার প্রতিফলন দেখা যায়, যেখানে জীবন পুরোপুরি অন্ধকার নয়, আবার আলোও সবসময় স্পষ্ট নয়—ঠিক মেঘছায়ায় ঢাকা রোদ্দুরের মতো।

লেখক জানান, এটি তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্পের বই হলেও গল্পগুলোর ভাবনা ও বোধ তৈরি হয়েছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে। তিনি বিশ্বাস করেন, বইটির গল্পগুলো পাঠকের নিজস্ব জীবনের সঙ্গে অনুভূতির যোগসূত্র তৈরি করবে।

অমর একুশে বইমেলায় প্রকাশের অপেক্ষায় থাকা ‘মেঘছায়া রোদ্দুর’ একজন নতুন লেখকের আত্মপ্রকাশ হিসেবে সাহিত্যাঙ্গনে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন পাঠক ও সাহিত্যবোদ্ধারা।

প্রগতিশীল লেখক শেখ সাইদুর রহমান লিমন এর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে। তার বাবার নাম আলহাজ্ব শেখ মো: ছাদেক মিয়া ও মাতা নুরুন নাহার। তিনি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসিতে কর্মরত আছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।