BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের জানুয়ারির বেতনের টাকা ব্যাংকে যাওয়ার সময় জানাল মাউশি


ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতনের জিও জারি হলেও এখনো অধিকাংশ শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগামী বুধবার থেকে ব্যাংক বন্ধ হওয়ায় চলতি সপ্তাহে তারা বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি সম্পর্কে জানতে সোমবার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন, আজ সোমবার রাত থেকে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ব্যাংকগুলোর সমস্যার কারণে বেতনের টাকা যেতে কিছুটা দেরি হয়। আশা করছি আজ রাতে এবং আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতনের অর্থ ঢুকবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।