BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে তারকাদের কে কোথায় ভোট দেবেন?


ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন—সে বিষয়েও।

কেউ প্রচারণায় সরব, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার।

বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি ভোট দেবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।