BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৭
আজকের সর্বশেষ সবখবর

‘একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি’


জানুয়ারি ১৪, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিনোদন অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আজ আনুষ্ঠানিক রূপ নিচ্ছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার থেকে তাদের বিয়ের গুঞ্জন জোরালো হলেও উভয় নীরব ছিলেন। অবশেষে ফেসবুকে নিজেদের ছবি শেয়ার করে বিয়ের কথা স্বীকার করেছেন রাফসান।

ক্যাপশনে তিনি লিখেন, বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনের ভালোবাসায় ঘেরা আমাদের যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমরা আমাদের জীবনকে একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে পা রাখছি।

ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।