BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে যে নিয়মগুলো মেনে চলা জরুরি


ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শীতের দিনে অনেকের শরীরেই গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। ঠাণ্ডার সময় হজম শক্তি কিছুটা ধীর হয়ে পড়ে, তাই দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস মানলে এ সমস্যা সহজেই কমানো সম্ভব। চলুন, জেনে নিই গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে যা করবেন।

পর্যাপ্ত পানি পান করুন
শীতকালে অনেকেই কম পানি পান করেন, যা হজমে সমস্যা বাড়ায়।  তাই দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।

সকালে খালি পেটে মধু-লেবুর গরম পানি
যাদের স্বাভাবিকভাবেই অম্বলের সমস্যা বেশি, তারা প্রতিদিন সকালে হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটি হজমশক্তি বাড়ায়।

জোয়ান-জিরে দিয়ে তৈরি গরম পানি
শীতকালে খালি পেটে জোয়ান ও জিরে দিয়ে পানি ফুটিয়ে খেলে গ্যাস কমে এবং হজম ভালো হয়। আগের রাতে গরম পানিতে জোয়ান ভিজিয়ে রেখে সকালে তা খেতেও পারেন। চাইলে জিরে ভেজানো পানিও আলাদা করে খাওয়া যায়। সকালে পানিতে জিরে দিয়ে ফুটিয়ে পান করলেও উপকার হয়।

রাতে ভেজানো জোয়ান বা জিরের পানি
একটি কাচের পাত্রে গরম পানিতে জোয়ান বা জিরে ভিজিয়ে পরের দিন সকালে ছেঁকে খেলে গ্যাস্ট্রিক অনেকটাই কমে।

গ্যাস্ট্রিকে কমাতে জীবনযাপনে যেসব নিয়ম মানবেন

১। খাবার খেয়েই কখনোই শুয়ে পড়বেন না।

২। ভারী খাবার খেলে অন্তত ৩ ঘণ্টা পর ঘুমাতে যান।

৩। খাবারের পর হালকা হাঁটাচলা করুন।

৪। খাবার আগে-পরে অন্তত ৩০ মিনিটের ব্যবধানে পানি পান করুন।

এই ছোট ছোট নিয়মগুলো মানলে শীতের দিনেও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। সূত্র: এবিপি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।