BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহ পালনে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনা বাংলাদেশী নিহত


ডিসেম্বর ৬, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘প্রায় ১০ দিন আগে মা ও খালাকে ওমরাহ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে গিয়েছিলেন প্রবাসী নুরুল আলম (৩৮)। কথা ছিল ওমরাহ পালন শেষে তারা একসঙ্গে দেশে ফিরবেন। কিন্তু গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে সৌদি আরবের মাকাইল শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এখন তিনি দেশে ফিরবেন, তবে জীবিত না।’

শুক্রবার (৫ ডিসেম্বর) কথাগুলো বলেছিলেন নুরুল আলমের নিকটাত্মীয় মোহাম্মদ মোরশেদ।

নুরুল আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সালেহ আহমদের ছেলে। নুরুল আলমের তিন সন্তান রয়েছে।

মোহাম্মদ মোরশেদ আরও জানান, নুরুল আলম সৌদি আরবের মাকাইল শহরে কাপড়ের ব্যবসা করতেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন দোকানে কাপড় সরবরাহ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গাড়ি চালিয়ে দোকানে কাপড় সরবরাহের জন্য বের হয়েছিলেন। ওই সময় অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।