BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

সুদানে ভয়াবহ ভূমিধসে ১ হাজােরের বেশি প্রাণহানি


সেপ্টেম্বর ২, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সুদানের পশ্চিমাঞ্চলের মাররা পর্বতমালায় এক ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) জানিয়েছে, এতে অন্তত ১ হাজার নিহত হয়েছেন এবং পুরো গ্রামে কেবল একজনকে জীবিত উদ্ধার করা হয়েছেন। খবর রয়টার্স।

কয়েকদিনের টানা ভারি বর্ষণের পর গত ৩১ আগস্ট ঘটে এই ভূমিধস। এসএলএম নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছেন।

দারফুর অঞ্চলের ওই এলাকা নিয়ন্ত্রণ করা এসএলএম জানিয়েছে, গ্রামটি এখন পুরোপুরি সমতল হয়ে গেছে। মৃতদেহ উদ্ধারে সহায়তা করতে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু সবাই রয়েছে।

উত্তর দারফুর প্রদেশে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার চলমান যুদ্ধে অনেক বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন মাররা পর্বতে। কিন্তু সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিদ্যমান।

সুদানে চলমান দুই বছরের গৃহযুদ্ধে দেশের অর্ধেকের বেশি মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরে এখনো গোলাগুলি চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।