BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সাদাপাথর ঘুরতে যাওয়ার পথে প্রা ণ গেল তরুণের


আগস্ট ২, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী মো. হাসান (২৪)। নিহত জিসান সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১ আগস্ট) বেলা দেড়টার দিকে সিলেট বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ও হাসান বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেল বিমানবন্দর সড়কের বড়শালা এলাকায় আসার পর সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে জিসান ঘটনাস্থলে মারা যান। হাসান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, ‘মোটরসাইকেলে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।