BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আ ট ক ১


জুলাই ১৭, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম জুবায়ের আহমদ (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে তিতারাই এলাকায় নিয়মিত তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে ১০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, আটককৃত জুবায়ের আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।