BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চোলাই মদ জব্দ, যুুবকের কারাদণ্ড


জুলাই ১৭, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথে ২ লিটার চোলাই মদসহ সকুল রবি দাস (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত সকুল রবি দাস উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মৃত গৌরা রবি দাসের ছেলে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে সকুল রবি দাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘরের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ এবং ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ, কাঁচামাল ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় সকুল রবি দাসকে দণ্ড প্রদান করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।