BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে শোয়া কর্মসূচী


জুলাই ১৬, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে ফুটপাত ও রাস্তা পূর্ণরূপে দখলমুক্ত করার দাবীতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচী থেকে বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিখেকো ও সরকারী অফিসের দালালদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার জোর দাবী জানানো হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ১৫ দিনের সময় দেওয়ার পরও সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয়নি। অবস্থান কর্মসূচী থেকে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা জন্য আবারও ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়। আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে আগামী ২৩ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশনে প্রাঙ্গণে শোয়া কর্মসূচী পালন করা হবে। আগামী ৭ দিনের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে মাঠ পর্যায়ে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ও সাহিত্যিক কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। দুই ঘন্টার অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি ইমাদ হোসেন রিপন, সচেতন নাগরিকদের মধ্য থেকে ডাঃ মোঃ টুনু মিয়া আনছার, সিসিক ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা ইমরান আহমেদ রাহুল, অবস্থান কর্মসূচীতে নেতৃবৃন্দ ও সিলেট প্রেমী সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজকর্মী নেছার আহমদ নেছার, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজমল আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, আবু সাঈদ চৌধুরী জুবায়ের, জোবায়দা বেগম আখি, কবি ও সাহিত্যিক মকসুদ আহমদ লাল, ওয়াছির চৌধুরী, মোঃ বাহাউদ্দিন বাহার, মোঃ মহসিন উদ্দিন সুমন, নীলমনি কান্ত চন্দ, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, মোঃ দুলাল মিয়া, সৈয়দ হামিদুর, মোঃ আদনান ছামি ফাহিম, মোঃ সাব্বির হোসেন, মোঃ শাহি ইসলাম মারুফ, মোঃ আলী হায়দার, মোঃ সুমন আহমদ, মোঃ এরশাদ আলী, রিপন তালুকদার, গৌতম কুমার মজুমদার, সাহান মিয়া, জয়নাল আবেদীন চৌধুরী, কাবুল তালুকদার, মোঃ আল-আমিন, অনিল দাশ, আবিদুর রহমান, তরুন রায়, হরিমন রায়, অলিউর রহমান, জাকারিয়া আহমদ, মুহাম্মদ কামাল মিয়া, মোঃ ফরিদ আলী, বিসুল কর, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, মোঃ ফয়েজ হাসান, মোঃ জুয়েল আহমেদ, জাহাঙ্গির আলম ও লায়েক আহমদ। এছাড়াও অবস্থান কর্মসূচীতে প্রায় দুই শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।