BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


জুলাই ১৫, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেট সীমান্ত এলাকায় চোরাচালানকালে ১ কোটি ২৭ লক্ষ টাকার ভারতীয় পণ্য ও গবাদি পশুর চালান জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

৪৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।

সিলেটের তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।