BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২০টি ভারতীয় মহিষ জব্দ


জুলাই ১৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটে জৈন্তাপুর উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ১৯ বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। রবি ও সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় মহিষ জব্দ করে।

এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
এর আগে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।