BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৯
আজকের সর্বশেষ সবখবর

হলুদ পানির রহস্য, কীভাবে তৈরি করবেন এই ‘গ্লোইং ওয়াটার’


জুন ২২, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক : হলুদ পানি, সামাজিক যোগাযেগা মাধ্যম ব্যবহারকারীরা সব সময়ই ট্রেন্ডে ভেসে চলেন। একের পর এক ট্রেন্ড তাদের ঘিরে ধরে। আর এসব তারা উপভোগও করেন। সম্প্রতি ভাইরাল হয়েছে কাচের গ্লাসে হলুদ পদার্শ মেশানোর ভিডিও। এক গ্লাস পানিতেলে হলুদ মিশিয়ে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে তা।

এক চামচ হলুদ, একটি পানি ভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট! এই তিন নিয়েই ম্যাজিক দেখাচ্ছেন ও সেই ভিডিও পোস্ট করছেন অনেকে। আসলে ব্যাপারটা কী?

নয়া এই ট্রেন্ডকে বলা হচ্ছে গ্লোয়িং ওয়াটার। রান্না ঘরের হলুদ, পানি আর কাচের গ্লাস এই তিন উপাদান ব্যবহার করেই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ট্রেন্ডের ভিডিওতে অনেকেই লিখছেন এবার কিন্তু দাম বাড়তে পারে হলুদের।

কীভাবে তৈরি করবেন গ্লোয়িং ওয়াটার?
প্রথমে একটি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে। এবার কাচের গ্লাসে পানি ভর্তি করে সেই গ্লাস রাখতে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের উপরে। তারপর ঘরের আলো নিভিয়ে কাচের গ্লাসের মধ্যে ফেলে দিতে হবে এক চিমটে হলুদ গুঁড়া।

এই হলুদ গুঁড়া ধীরে ধীরে মিশতে শুরু করবে পানির সঙ্গে। আর তখনই সেই পানি ভর্তি গ্লাসের ভিডিও করতে হবে। আর এভাবে ভিডিয়ো বানিয়ে তা সোশাল মিডিয়ায় সঠিক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা যেতেই পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।