BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

ডেনমার্ক প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্কতা


মার্চ ২৫, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ডেনমার্ক প্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার (২৪ মার্চ) কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই সতর্ক বার্তা দেয়া হয়েছে।

এতে বলা হয়, দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী এবং রাষ্ট্রদূতের নামে ভূয়া আইডি ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী ডেনমার্কে অবস্থিত প্রবাসী ভাই বোনদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যাক্তিগত তথ্য চেয়ে এ ধরনের প্রতারণামূলক টেলিফোন/ই-মেইল/মেসেজ ইত্যাদি থেকে সতর্ক থাকার জন্য সকল প্রবাসী ভাই বোনদের অনুরোধ করা হল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।