BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ৭


জানুয়ারি ২২, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাটারি চালিত অটো বাইক উল্টে ১ শ্রমিক নিহত হয়েছে। এতে আরো ৭জন আহত।

বুধবার সকালে জামালগঞ্জ-সুনামগঞ্জ জাল্লাবাজ নামক স্থানে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান (২০)। গুরুতর আহত তুলাই মিয়া (৫৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, বুধবার সকালে অটোবাইকে করে কয়েকজন নির্মাণ শ্রমিক রাস্তার ঢালাইয়ের কাজে যাওয়ার পথে জাল্লাবাজ ভাঙ্গা রাস্তায় অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় পথচারীদের সহযোগীতায় শ্রমিকদের সকলকে উদ্ধার করলে ঘটনাস্থলে শাহীনূর মারা যায়।

জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) পংকজ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহের ছুরতহাল রির্পোট শেষে সুনামগঞ্জ সদর হাসপাতা‌ল মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।