BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩
আজকের সর্বশেষ সবখবর

তামাবিল মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


জানুয়ারি ৮, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট তামাবিল জাফলং মহাসড়কের উমনপুর এলাকায় জাফলং গামী গেইটলক সিটিং সার্ভিস বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত যুবকের নাম রুমেল আহমেদ (২৩) সে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদ এর ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় রুমেল আহমদ তার এক সহপাঠী কে নিয়ে মোটর সাইকেল (কুমিল্লা-ল ১৪-০২৯৬) যোগ বাড়ি ফেরার পথে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের নিকট উডল্যান্ড টিম্বার মিল্স সংলগ্ন উমনপুর টার্নিং পয়েন্ট এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা জাফলং গামী গেইটলক সিটিং সার্ভিস বাস তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে যাওয়ার পথে রুমেল আহমদ মারা যায়। অপর আরেকজনের পরিচয় জানা যায়নি।

এসময় স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে রাস্তা ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা সাধারণ বাস ও গেইটলক সিটিং সার্ভিসের বাস চলাচল বন্ধ করে রাখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান পালিয়ে যাওয়া ঘাতক বাসটি আটক করে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।

নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।