BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে কৃষকের লাঠিপেটায় রাখাল শিশুর মৃত্যু


জানুয়ারি ৫, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামের এক রাখাল বালকের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তরিকুল আলীপুর গ্রামের নূর মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িতের অভিযোগে একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

তরিকুলের বাবা নূর মিয়া জানান, রবিবার দুপুরে তরিকুল গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে ঝগড়া হয়। এসময় তরিকুলকে লাটি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে (তরিকুল) মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, ইরফান লাঠি দিয়ে তরিকুলের মাথার বাঁ পাশে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ইরফানকে আটক করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।