BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের লাইন দিতে গিয়ে যুবকের মৃত্যু


জানুয়ারি ৪, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় মাদরাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তালহা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব বিছনদই গ্রামের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত- আবু তালহা পূর্ব বিছনদই গ্রামের ফজলুল হকের ছেলে। আবু তালহা কোরআনের হাফেজ।

আবু তালহা গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কবর নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের ১৭ঘণ্টা পর তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় বাড়ির পাশে মাদরাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তালহা। পরে স্থানীয়রা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্ন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।