BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৮
আজকের সর্বশেষ সবখবর

৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার


এপ্রিল ১৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

৪,৫ ও ৬নংওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল সহকারী শিক্ষিকা, উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট মহিলা সম্পাদক ও ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার।

নাসরিন আক্তার বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের এই দিনে গত বছরের সব জরা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। নতুন বছরে ৪,৫,৬নং ওয়ার্ড হবে একটি স্মার্ট ও আধুনিক জনপদ, এটাই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। নববর্ষের এই দিনে এটাই হোক আমাদের বড় প্রত্যাশা। সবশেষে তিনি ৪,৫, ৬ নং ওয়ার্ডবাসীর কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।