BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫


জানুয়ারি ৩, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে চা‍ঁদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে প্রাইভেটকার ও বাসটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাস ও প্রাইভেটকারে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন।

তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এছাড়াও বাসের ধাক্কায় একটি বিদ্যুতিক খু‍ঁটি ভেঙে যায়। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে যাত্রীরা আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।